সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

দেশে ফিরলেন ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দীর্ঘ দুই মাস ১১ দিন পর দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৫ মে) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিজি ০৮৫ এ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট অবতরণ করে শাহজালাল বিমান বন্দরে। ফ্লাইট থেকে হেঁটেই নামেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে দুপুর ২টা ১০মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় তাকে বহনকারী বিমান।

হার্ট অ্যাটাকের পর এতদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের। গত ২০ মার্চ সেখানকার মাউন্ট এলিজাবেথ হসপিটালে তার বাইপাস সার্জারি হয়। গত ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসা করান।

গত ৩ মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

About the author

SOFT PRO IT