সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। তার নাম মো. জুয়েল রানা (১৭)। বুধবার (১৫ মে) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুয়েল রানা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের মো. মুনতাজ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার সকাল ৬টার দিকে মেঘনা গ্রুপের একটি পণ্যবাহী কভার্ডভ্যান উপজেলার টিপরদী এলাকায় শিল্পাঞ্চলের পাশে পাকিং করা ছিল। এ সময় চাকা ফেটে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫১২২) ওই কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানের গ্লাস পরিষ্কার কাজে নিয়োজিত হেলপার মো. জুয়েল রানা ওপর একটি থেমে থাকা গাড়ির সঙ্গে চাপা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবদুল কাইয়ুম সরকার জানান, খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাক ও এর চালক হিমেল মিয়াকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT