বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যারা আমাকে ভালোবাসেন তারা নুরুজ্জামান হয়ে কাজ করুন : নূরজ্জামান

‘যারা আমাকে ভালোবাসেন তারা নুরুজ্জামান হয়ে মাঠে কাজ করুন’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরজ্জামান বলেছেন, আপনারা আমার ডাকে ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আমি সব প্রথম আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি এখানে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন আমি তাদেরকে বলব আপনারা প্রত্যেকে নূরজ্জামান হয়ে আসন্ন নির্বাচনের মাঠে কাজ করবেন। মঙ্গলবার (১৪ মে) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী হাজরাদীস্থ কাজমি ফাস্ট ফুড এন্ড পার্টি সেন্টারে এক ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, জেলা সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত রহমান জুম্মান, মোছলেউদ্দিন মেম্বার, ইউসুফ মেম্বার, শিপন, শাহাদাত, পলাশ, আক্তার, সুমন, শাহজালাল, মাহাবুব, মতিন, মাজহার, মিনটু, মহসিন, মিজানুর রহমান, পলাশ চৌধূরী, জিএম, বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল মমিন, আব্দুল্লাহ, পিয়াস, মোমেন ইসলাম, শুভ ও অপুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT