সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে দুই যুবককে কারাদন্ড

কারাদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় কবুতর চুরির অভিযোগে আলী শাহীন (২০) ও স্বপন (২২) নামে দুই যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষন আইন মতে তাদেরকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আলী শাহীন উপজেলার সনমান্দী ইউনিয়নের আ. সালেকের ছেলে এবং স্বপন একই এলাকার রূপচাঁদের ছেলে। সোমবার রাতে কবুতর চুরির সময় এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

About the author

SOFT PRO IT