অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মতলব উত্তরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

মতলব উত্তরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি) : পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ভেজাল মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, ওজন-পরিমাণে কম দেয়া ঠেকাতে এবং মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর নেতৃত্বে বাজার মনিটরিং-এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী বাজারে পরিচালিত হয় । এ সময় নোংরা পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন করায় বাজারের মোল্লা বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়।

About the author

SOFT PRO IT