সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ভর্তি ফরম পূরণ করতে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে ঋতু আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীকে কলেজের ভর্তি ফরম পূরণ করতে না দেয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১২ মে) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এঘটনা ঘটে। নিহত ঋতু আক্তার পঞ্চবটী এলাকার রহমানের মেয়ে।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭ ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী জানান, ঋতু আক্তার এ বছর এসএসসি পরীক্ষায় পাশ করেছে। তার সঙ্গের বান্ধবীরা রবিবার সকালে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফরম পূরণ করে। ঋতু আক্তারকে তার পরিবারের লোকজন দুই এক দিন পরে ভর্তি ফরম পূরণ করতে বলে তাই সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT