সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে রুবেল হত্যা মামলায় গ্রেফতার-৩

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে রুবেল নামের এক মাদক ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এজহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চাঁন মিয়া, মোজাম্মেল হোসেন ও আজম আলী। গ্রেফতারের পর তিন জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তরকাজিপাড়া গ্রামের আনোয়ার হোসন ওরফে পুইক্কার ছেলে মাদক ব্যবসায়ী রুবেলকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে মহজমপুর যুগিপাড়া এলাকার ইনফিনিটি ডাটা পাওয়ার লিমিডেট নামের একটি পরিত্যক্ত কোম্পানীর ভেতরে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ।

রুবেল হত্যাকান্ডের ঘটনায় শনিবার সকালে রুবেলের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লে­খ সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, রুবেল হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT