নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন

ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নাগরিক সেবা উদ্ভাবনী উদ্যোগসমূহের জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক রাব্বী মিয়া ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজন ও ব্যবস্থাপনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এ মেলায় জেলার ১৫টি সরকারি দপ্তর অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, নারায়ণগঞ্জ-৬২ এর এসপিপি এসএম হাবিব ইবনে জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, র‌্যাব-১১ এর সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

About the author

SOFT PRO IT