জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মা এক শব্দেই তার পূর্ণতা। মিষ্টি এক ডাক। মাকে ভালোবাসার নাই কোনো নির্দিষ্ট দিন। মায়ের জন্য ভালোবাসা চিরন্তন। আজ রোববার (১২ মে) বিশ্ব মা দিবস। মা দিবসের ধারণার প্রবর্তন করেন মার্কিন পরিচ্ছন্নতাকর্মী অ্যান জার্ভিস। প্রাচীন গ্রিসে পালন করা হতো মা দিবস। প্রতি বসন্তের একটি দিনে দেবতাদের মা ‘রিয়া’কে উদ্দেশ্য করেই পালিত হতো মা দিবস। এই প্রাচীন রীতি থেকে ১৫০ বছর আগের কথা।

সপ্তাহের প্রতি রোববারের সকালে অ্যানা জার্ভিস নিজের প্রতিষ্ঠিত সানডে স্কুলে বাচ্চাদের নিয়ে করতেন বাইবেল পাঠ। বাচ্চাদের দেখে তার মায়ের কথা মনে পড়ে যেত। এ থেকেই ১৯০৫ সালে মা’কে ভালোবাসা ও সম্মান জানাতে প্রবর্তন করেন মাদার্স ডে বা মা দিবসের। স্বীকৃতি ও প্রসার ঘটে ১৯১৪ সালে। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন সর্বপ্রথম মা দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। ১৯১৪ সালের ৮ই মে মার্কিন কংগ্রেসে মে মাসের দ্বিতীয় রোববার ‘মা’ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে মা দিবস। ১৯২০ সাল নাগাদ বিশ্বের প্রায় সব দেশে মা দিবসের প্রচলন শুরু হয়।

About the author

SOFT PRO IT