সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এরশাদের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

এরশাদের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বিকালে রাজধানীর কাকরাইলস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সভাপতিত্ব করেন।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আজিজুল হুদা চৌধুরী সুমন, সহ সভাপতি মো. নুরুজ্জামান, সাধারন সম্পাদক ইদি আমিন এপোলো, পার্টির ঢাকা জেলার সভাপতি আবুল হাসনাত আজাদ, পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওয়াসিউদ্দিন ওয়াসিম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা হাজী জাবেদ রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT