বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বন্দরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে জরিমানা প্রাপ্ত সাজা পরোয়ানার একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। শুক্রবার (১০ মে) দুপুর ৩টার দিকে বন্দর থানার ঘারমোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মফিজুল ইসলাম সি আর মামলা নং-৩০৩/১৬, সেশন-১৪৬৪/১৬ ধারা-এনআইএক্ট ১৩৮ এর মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৭,৫০,০০০ টাকা জরিমানা প্রাপ্ত সাজা পরোয়ানার পলাতক আসামী । সে বন্দর থানার ঘারমোড়া এলাকার হাবিবুল্লাহ এর ছেলে।

র‌্যাব-১১ এর সহকারি পুলিশ সুপার মোস্তফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত কর্তৃক সাজা পরোয়ানা ইস্যূর পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় আত্মগোপান করেছিল। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT