রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক সম্রাট দম্পতি গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক সম্রাট দম্পতি নবী হোসেন ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী নীলা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) ভোর রাতে উপজেলার তারাব উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন ঐ এলাকার আলী আহম্মেদের ছেলে ও নবী হোসেনের স্ত্রী নীলা আক্তার।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, মাদক সম্রাট নবী হোসেন ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী নীলা আক্তার তারাব, নোয়াপাড়া, বরাব বিশ্বরোড, রূপসী, মোগড়াকুলসহ উপজেলার অনেক এলাকায় পাইকারীভাবে ইয়াবা বিক্রি করে আসছে। শনিবার ভোররাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় তারাব উত্তরপাড়া এলাকার মাদক সম্রাট নবী হোসেন ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী নীলা আক্তারের ঘর তল্লাশী করে ২০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

About the author

SOFT PRO IT