প্রধান খবর সংবাদ শিরোনাম

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( ডেস্ক রিপোর্ট ) : লন্ডলে ১০দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। শনিবার (১১ মে) সকাল ১০দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০২) শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম। বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করে।

উল্লেখ্য, এর আগে গত ১ মে দশ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (বৃহস্পতিবার) তিনি লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পরে দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর। সফরে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা।

About the author

SOFT PRO IT