বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী শাহ আলম গ্রেফতার

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী শাহ আলম গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র‌্যাব-১১ সিপিএসসি নারায়াণগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহ আলম (৫৮) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ মে) বন্দর থানার থানার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, র‌্যাব ১১ ডিএডি ফরিদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড পলাতক আসামী শাহ আলমকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত শাহআলমকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। গ্রেফতারককৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে শুক্রবার (১০ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT