রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অস্ত্রসহ চার ডাকাত আটক

রূপগঞ্জে অস্ত্রসহ চার ডাকাত আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকায় বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, স্থানীয় মধুখালী এলাকার তোফাজ্জলের ছেলে মো. সাইফুল ইসলাম, মজিবুরের ছেলে বেলায়েত হোসেন, জাঙ্গীর এলাকার আবুল হোসেনের ছেলে মো. মাহাবুর রহমান ও সুরিয়াবো এলাকার সুলতানের ছেলে ওবায়দুর রহমান। রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১, সিপিসি-৩, এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে র‌্যাব। এসময় দুটি চাপাতি, তিনটি ছুরি ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ তারা পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট রোড এলাকায় ডাকাতি করে আসছিল। এছাড়াও সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনার দায় স্বীকার করে তারা। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT