আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডিম কিনতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষিত, এখনও গ্রেফতার হয়নি ধর্ষক

আড়াইহাজারে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও আসামিকে দ্রুত গ্রেফতারের দাবীতে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় তারা ধর্ষককে দ্রুত গ্রেফতার করাসহ তার ফাঁসির দাবী জানিয়েছেন। বৃহম্পতিবার (৯ মে) বেলা ১১টায় তারা স্থানীয় কালাপাহাড়িয়া রাধানগর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধনে তারা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কাসেম, বাচ্চু, আউয়াল ও রফিক প্রমুখ।

ঘটনার পর থেকে দোকানী ধর্ষক আলাউদ্দিন পলাতক রয়েছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপি এর হাজীরটেক এলাকার সিরাজউদ্দিনের ছেলে। এ ঘটনার পর ওই শিক্ষার্থীর বাবা সামছুল হক বাদী হয়ে ওইদিনই মামলা করেছেন।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আমি ধর্ষককে দ্রুত গ্রেফতারসহ তার ফাঁসির দাবী জানাচ্ছি। ধর্ষক দেশ ও জাতির শত্রু।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, তদন্ত কাজে বেশ অগ্রগতি হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্নভাবে চেষ্টা করছে। তবে দ্রুত সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, ৪ মে সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ির পাশে একটি মুদি-দোকান থেকে ডিম কিনতে গিয়ে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। সে স্থানীয় ৬৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

About the author

SOFT PRO IT