বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২ রেস্টুরেন্ট ও মাংস বিক্রেতাকে অর্থদন্ড

বন্দরে ২ রেস্টুরেন্ট ও মাংস বিক্রেতাকে অর্থদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরের মজানকে কেন্দ্র করে বন্দর  ২ টি রেস্টুরেন্ট ও ২টি গরুর মাংসের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (৬ মে) দুপুরে বন্দও উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী নেতৃত্বে থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের এ দন্ড প্রদান করা হয়।

এদেও মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংগ্রহসহ নানা অপরাধে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট ও মায়ের দোয়া ভান্ডারের ২ মালিকের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাসি গরুর মাংশ বিক্রির অপরাধে বাকি ২ বিক্রেতাকে আরো ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোফারুক হোসেন, বন্দর থানা সাবইন্সপেক্টর সাধনকুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টও নির্মল বাবুসহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT