ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেলে আজ থেকে তারাবিহ

ঈদের চাঁদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : এ বছর বাংলাদেশে পবিত্র রমজান মাস আগামীকাল মঙ্গলবার, না বুধবার শুরু হবে তা আজ সোমবার (৬ মে) সন্ধ্যায় জানা যাবে। ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। এদিকে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। আজ দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বর অথবা ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরের বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে দেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই সঙ্গে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন মুসলমানরা। সে ক্ষেত্রে আজ রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে।

অপরদিকে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রমজান মাস গণনা শুরু হবে বুধবার এবং মঙ্গলবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে সেহরি খাবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। সূত্র: যুগান্তর

About the author

SOFT PRO IT