রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাহে রমজানে পবিত্রতা রক্ষার্থে রূপগঞ্জে স্বাগতম মিছিল

মাহে রমজানে পবিত্রতা রক্ষার্থে রূপগঞ্জে স্বাগতম মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রূপগঞ্জে স্বাগতম মিছিল বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ মুসল্লিরা। রবিবার (৫ মে) বিকাল উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে এ স্বাগতম মিছিল বের করেন তারা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন ভুইয়া, সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, আলহাজ্ব সুমন মোল্লা, আবু বক্করসহ, প্রমুখ।

About the author

SOFT PRO IT