নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে ডিসি ও এসপিকে স্মারকলিপি

রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে ডিসি ও এসপিকে স্মারকলিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রমজান মাসের পবিত্রতা রক্ষার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (৫ মে) বেলা ১২টায় ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রসাশক আসন্ন মাহে রমজানে পবিত্র কুরআনের বিশুদ্ধ অর্থ আলোচনা করে সমাজকে পরিশুদ্ধ করার পাশাপাশি নগরবাসীকে সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দকে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সহ. সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ মুহা. হাসান আলী এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. ইমদাদুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT