নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ২০৫ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ২০৫ পিস ইয়াবা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের দেহ তল্লাশী করে  ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার ( ৪ মে) ১ টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গুদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো. আবুল কালাম (৪৫), কামরুন নাহার পিংকি (২৮) এবং মোসা. রাবেয়া শুক্লা (৪৮)।

র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত মো. আবুল কালাম এর বাড়ি  পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা এলাকায় হলেও সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তাছাড়া গ্রেফতারকৃত পিংকি ও তার মা, শুক্লাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পিংকি মাদক মামলায় গ্রেফতার হয়ে ১ মাস পূর্বে জামিনে ছাড়া পেয়েছে। তারা সকলে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT