সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কাঁচপুরে আলোচনা সভা ও দোয়া

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কাঁচপুরে আলোচনা সভা ও দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ ও শ্রমিক লীগের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পহেলা মে (বুধবার) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউপি এর ২নং ওয়ার্ডের খাঁসপাড়ায় এক মহতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মাজহারুল ইসলাম দেওয়ান উপস্থিত ছিলেন। আশরাফুল, শান্ত, ইমরান, সাকিল ও স¤্রাটের সার্বিক আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা পারভেজ আল গনি, কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁন, কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় স্থানীয় সমাজসেবক দুলাল মিয়া, মহিউদ্দিন, আমির হামজা, জহিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খাঁসপাড়া বাগবাড়ী জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলামের পরিচালিত দোয়ায় সকল মেহনতি শ্রমিক যারা কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এবং যারা পরিশ্রম করে সর্বদা জীবিকা নির্বাহ করছেন তাদের সহ সমগ্র মুসলিম উম্মাহ এর কল্যাণে মুনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT