প্রবাস সদ্যপ্রাপ্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : এক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাবার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরার প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাকরা জেনারেল হাসপাতাল সূত্রে।

গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন। ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মৃত ১১ জনের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল। এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে। সূত্র : দৈনিক ইত্তেফাক

About the author

SOFT PRO IT