বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে জাপা নেতা আমির হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে জাপা নেতা আমির হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নাসিক ২৭নং ওয়ার্ড এর (বন্দরের) ফুলহরে ওয়ার্ড জাতীয় পার্টি নেতা আমির হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ যোহর জাপা নেতা আমির হোসেন এর বাসভবনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম এর আত্মার মাগফিরাত কামনাসহ সমগ্র মুসলিম ওম্মাহ এর কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা আমির হোসেন, পরিবহন শ্রমিক নেতা আনোয়ার হোসেন, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মনিরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শফিউল্লাহ, বদিউজ্জামান বদু, বিল্লাল হোসেন, সানোয়ার, ইব্রাহিম, মাহাবুব, টিটু ও এরশাদুল সহ স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম ওসমান মৃত্যুবরণ করেন।

About the author

SOFT PRO IT