সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাড়তে পারে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির

বাড়তে পারে তাপমাত্রা, সম্ভাবনা নেই বৃষ্টির
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রচণ্ড গরমে অতিষ্ঠ নারায়ণগঞ্জসহ সারা দেশের জনজীবন। আজ দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিনের মধ্যে নেই বৃষ্টির সম্ভাবনা।

যেন প্রকৃতির বুকে আগুন ঢালছে সূর্য। নারায়ণগঞ্জে কয়েক দিন ধরেই সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। ফলে অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফণী না আরও ঘনীভূত হওয়ায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগের কিছু এলাকা ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

About the author

SOFT PRO IT