নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাপা নেতা আল জয়নালের রিমান্ড না মঞ্জুর

শিল্পপ‌তি আল জয়নাল কারাগারে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া জাতীয় পার্টির নেতা আল জয়নালের রিমান্ড না মঞ্জুর করেছে আদালত।  সোমবার (২৯ এপ্রিল)  সকালে সদর মডেল থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। একই সময়ে জয়নাল আবেদীনের জামিন আবেদনও করা হয়।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শহরের স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী ও জাপা নেতা আল জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদখল, পুলিশকে লক্ষ্য করে গুলি করাসহ থানায় একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে।

About the author

SOFT PRO IT