রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জাহিদুল ইসলাম ও তার সহযোগীদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসিবুর রহমান, মোখলেছুর রহমান, আবুবকর সিদ্দিক, আহাদুল ইসলাম, রোকন মিয়া, আলম, শাহাজালাল, শাহজাহান, আব্দুল বাতেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও হামলাকারী শফিকুর রহমান বাদল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

About the author

SOFT PRO IT