বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৩০ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, থানার চিরাইপারা এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে রফিক (৪৫) ও নবীগঞ্জ এলাকার খলিলুর রহমানের ছেলে মাসুদুর রহমান রিয়াদ (২৯)। এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৫৫(৪)১৯ইং ও ৫৭(৪)১৯ইং।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ মাদক অভিযান চালায়। অভিযানে মদনপুর নন্দকানন থেকে বিকেল ৫টায় কামতাল পুলিশ ফাঁড়ীর এসআই মোকলেছুর রহমানের নেতৃত্বে ১০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেফতার করা হয়। অপরদিকে নবীগঞ্জ কবরস্থানের সামনে থেকে এসআই হুমায়ুন, এএসআই তৌফিক ও নজরুলের নেতৃত্বে মাদক কারবারি মাসুদুর রহমান রিয়াদকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

About the author

SOFT PRO IT