ফতুল্লা বন্দর রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ

না.গঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২০

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক বিক্রেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে সদর মডেল থানায় ২১ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মাদক মামলা দায়ের করা হয়।

ফতুল্লা মডেল থানায় ১৭৬ পিস ইয়াবা ও ২০০গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় ৭০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।

বন্দর থানায় ২৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানায় ১শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানায় ৭৭ পিছ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT