রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চোলাই মদসহ মা ছেলে গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৬ লিটার চোলাই মদসহ হালিমা আক্তার ওরফে ধুতি ও তার ছেলে শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রূপগঞ্জ সদর এলাকা থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) ইমরুল জানান, রূপগঞ্জ সদর এলাকায় হালিমা ও তার ছেলে শরিফ বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন যায়গায় চোলাই মত বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় ৬ লিটার চোলাই মদসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT