বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ১৯নং ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণ

নাসিক ১৯নং ওয়ার্ডে জাতীয় পরিচয়পত্র বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মদনগঞ্জ নাসিক ১৯নং ওয়ার্ডের ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের লেমনেটিং পেপার জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে নাসিক এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। নাসিক এর ১৯নং ওয়ার্ডে সপ্তাহ জুড়ে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগর।

এ সময় উপস্থিত ছিলেন,  মো. আসাবদ্দীন খান বাবু, ইউসুফ রহমান বাবু, মো. মশিউর রহমান, মো. সোহেল মিয়া, মো. খোকন, মো. শহিদ মিয়া, কাউন্সিল সচিব শাখাওয়াৎ হোসেন রিয়াদ ও রাব্বী, অনিক।

About the author

SOFT PRO IT