নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামীলীগের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিনের ২ পুত্র ও তাদের ২সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ । ২৯ র্মাচ মঙ্গলবার দুপুর ২ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই ওমর ফারুক সহ সংঙ্গীয় র্ফোস উল্লেখিতদের আটক করে।দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১টি বিদেশী তৈরী পিস্তল, ১ ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে এবং অবৈধ অস্ত্র রাখা ও বহনের অভিযোগে তাদের ৪জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সালাহউদ্দিনের দুই ছেলে সাইফুল ইসলাম রূপম (২৮), মাহাবুবুর রহমান আরমান (২৬) ও তাদের সহযোগী কবির (২৫) ও মনির (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও ১ টি সিএনজি চালিত বেবীট্যাক্সি জব্দ করে পুলিশ। গ্রেফতার হওয়া কবিরের পিতার নাম মহিউদ্দিন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির ব্যাপারী বাড়ি এলাকায়। মনিরের পিতার নাম হানিফ গাজী। তার বাড়ি বরিশালের গলাচিপার আমতলী এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফাত উল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার সঙ্গে উত্তরপাড়া এলাকার যুবকদের উত্তেজনা দেখা দেয়। গ্রেফতারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য ৭ দশতিক ৬৫ বোরের একটি ইউ এস তৈরি পিস্তল, একটি ম্যগজিন ও তিন রাউন্ড গুলি সহকারে মোটরসাইকেল ও সিএনজি দিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করে। এসময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে গ্রেফতারকৃতরা। পুলিশ এসময় তাদের ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত বেবীট্যাক্সি জব্দ করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।




603895 431294Some genuinely interesting info, well written and broadly user pleasant. 592066
975421 263179I just put the link of your weblog on my Facebook Wall. extremely nice blog indeed.,-, 362143
636280 709342I believe 1 of your advertisements triggered my internet browser to resize, you may want to put that on your blacklist. 486338
120092 710676I like this internet site because so a lot utile stuff on here : D. 364703
182539 517287As I site owner I conceive the content material material here is rattling superb , thanks for your efforts. 30688