নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবীর হত্যা মামলায় ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাক্ষ্য গ্রহণ

প্রবীর হত্যা মামলায় ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাক্ষ্য গ্রহণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোচিত স্বর্ন ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় স্বাক্ষ্য দিয়েছে ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশ। তারা হলেন, নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া ১শ শয্যা হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান, ডা. এসকে ফরহাত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এএসআই মো. সেলিম রেজা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এ সাক্ষ্য নেয়া হয়।

এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ, শমির চন্দ্র ঘোষ, মামাত ভাই রিপন বিশ্বাস, মামা ধরেঞ্জয় ঘোষ ও শংকর ঘোষ।

আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন বলেন, আলোচিত প্রবীর হত্যা মামলায় এ পর্যন্ত ২২ জন সাক্ষ্য দিয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য সকল প্রকার প্রক্রিয়া নেয়া হচ্ছে। যত দ্রুত পারা যায় মামলাটি নিষ্পত্তি করা হবে।

মামলার বাদী নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ জানান, আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, আব্দুল মামুন মোল্লা ও বাপেন ভৌমিক এর সর্বোচ্চ শাস্তি দাবী করছি। আসামীরা যেন বিন্দু মাত্র ছাড় না পায়। তাদের উপযুক্ত শাস্তি দিলে সমাজে এই ধরণের ঘটনা কম ঘটবে।

About the author

SOFT PRO IT