অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নুসরাত হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বদলগাছীতে মানববন্ধন

নুসরাত হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বদলগাছীতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) :  নারীর প্রতি সহিংসতা বন্ধ কর এই শ্লোগান নিয়ে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী শাখার উদ্যোগে ফেনীর ফুলগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় বদলগাছী উপজেলার চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও পূজা উদযাপন পরিষদ বদলগাছী শাখার সদস্য জিতেন্দ্রনাথ মন্ডল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী শাখার সভাপতি দেবপ্রসাদ দেশমূখ্য, সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, কোষাধ্যক্ষ শংকর কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বদলগাছী শাখার সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল, অলোক মুস্তফী, দিনেশ প্রমূখ।

বক্তারা বলেন, নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে শতাধিক লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করে।

About the author

SOFT PRO IT