সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ইন্সপেক্টর সেলিম মিয়াকে মানব কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

ইন্সপেক্টর সেলিম মিয়াকে মানব কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম মিয়াকে ১৯ এপ্রিল (শুক্রবার) রাতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে মহাসচিব মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সচিব জি.এম মোস্তফা, সদস্য ওমর ফারুক, জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার শুক্রবার রাত পৌনে আটটায় সিদ্ধিরগঞ্জ থানায় ইন্সপেক্টর মো. সেলিম মিয়ার কক্ষেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি ও কবি রঞ্জিত মোদক এবং সংবাদকর্মী শিশির। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে পুলিশ ইন্সপেক্টর ও বাংলাদেশ কবি পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, মানব কল্যাণ পরিষদ সবসময় সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক যথেষ্ট কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং কবি সাহিত্যিকদের মূল্যায়নের পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জের সৃজনশীল লেখকদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার আহবান জানান।

এ সময় সমাজকর্মী ও সংগঠক এম এ মান্নান ভূঁইয়া বলেন, সময়ের সাথে আগামীর পথে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকাগুলোতে সৃজনশীলতার পাশাপাশি মানবিক মূল্যবোধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা হবে এবং মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে বিশেষ ভূমিকা নেয়ার জোর দাবি জানান।

About the author

SOFT PRO IT