সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে আ.লীগ নেতা চুন্নু চেয়ারম্যান পুত্র ইয়াবাসহ গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনি (২০) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লাধুরচর টিটি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার এএসআই কামাল হোসেন জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লাধুরচর টিটি পাড়া এলাকা থেকে স্থানীয় সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে রনিকে ৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

About the author

SOFT PRO IT