রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় ১০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে  উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশা, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, আবু হোসেন ভুইয়া রানু, মঞ্জুর হোসেন ,আলমগীর হোসেন টিটু, নুরুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT