রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যার তীরে গুড়িয়ে দেয়া হলো আরো অর্ধশত স্থাপনা

রূপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো আরো অর্ধশত স্থাপনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূর্নবাসন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপ্তিময়ী জামানের নেতৃত্বে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী ও উপ পরিচালক মো. শহীদুল্লাাহ এর তত্বাবধায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এসময় বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রনী, একটি টাগ বোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক মো. গুলজার আলী জানান, নদীর সীমানার দেড়শ ফুট পর্যন্ত এলাকায় উচ্ছেদ চলবে। গত ৩ দিনে বেশ কিছু বহুতল ভবনসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে শীতলক্ষ্যার তারাব সুলতানা কামাল সেতু থেকে কাঞ্চন সেতু পর্যন্ত উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে।

About the author

SOFT PRO IT