সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ভাষা সৈনিক রাজ্জাক মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

ভাষা সৈনিক রাজ্জাক মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দৈনিক আমাদের নতুন সময়ের উপ-সম্পাদক ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ইসি সদস্য মোহাম্মদ আবদুল অদুদ এর পিতা ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবদুর রাজ্জাক মাস্টারের (৮৯) আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপিল) সকালে সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে এ দোয়া মাহফিলের আয়োহন করা হয়।

উল্লেখ্য, তিনি গত ১২ এপ্রিল শুক্রবার সকাল ৮ টায় বার্ধক্যজনিত কারণে তার বুড়িচং উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবদুল মতিন খসরু এমপি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইউনুস, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন, সাধারণ সম্পাদক মুক্তাদীর অনীক, কুমিল্লা জার্নালিস্ট ফোরাম অব ঢাকার সভাপতি হুমায়ুন কবির খোকন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজী ও মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমদ, ঢাবি. সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী নওশাদুল হক এবং বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সভাপতি এমএ মতিন এমবিএ।

আবদুর রাজ্জাক মাষ্টার বুড়িচং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ও সর্বশেষ উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকুরী করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

About the author

SOFT PRO IT