বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষ্যে মা হসপিটালের উদ্যোগে র‌্যালি

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষ্যে মা হসপিটালের উদ্যোগে র‌্যালি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) :  জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষ্যে ১৬ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় বন্দর উপজেলাধীন মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একতা সুপার মাকের্টে প্রতিষ্ঠিত মা হসপিটালস্ এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে মদনপুরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে ও বহিঃর্বিভাগে রোগী দেখার ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি আগামী ২০ই এপ্রিল পর্যন্ত কমমূল্যে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং সকল পরীক্ষাক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান হসপিটাল কর্তৃপক্ষ।

র‌্যালিতে অত্র হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ রুহুল আমিন, মদনপুরের মাস্টার শেফ আমির হোসেন, ব্যবসায়ী শেখ সেলিম ও সালাতুজ্জামান, যুবলীগ নেতা মাকসুদ, ডিউটি ডাক্তার বাদশাহ মোল্লা, অত্র হসপিটালের ম্যানেজার মাহাবুব মল্লিক, হিসাব রক্ষক সুমন খাঁন, রিসিপসনিস্ট জেসমিন ও মমতা, প্যাথলজি বিভাগে কর্মরত ফাতেমা ও বলরাম, ফার্মেসী বিভাগে কর্মরত রাজীব, সেতু ও শুভ, নার্স তানিয়া, খাদিজা, আকলিমা, নীলা, জেসমিন, তাসলিমা ও সুমি, চক্ষু বিভাগে কর্মরত বিপু, এম্বুলেন্স চালক শাহালম, সাপোর্ট স্টাফ রফিক ও নবীর হোসেন, পরিচ্ছন্নতা কর্মী আছিয়া, মকসেদুন, মাসুদা ও রীনা উপস্থিত থেকে র‌্যালিতে অংশ নেন।

About the author

SOFT PRO IT