সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফ্যান ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ফ্যান ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাহাদাত হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। সে দৈনিক মানব কন্ঠ পত্রিকা অফিসে কর্মরত ছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

নিহত ঐ ব্যক্তি সিদ্ধিরগঞ্জে রসূলবাগ উত্তরপাড়ায় বিল্লাল হোসেনের বাড়িতে স্ত্রী ও মেয়ে নিয়ে ভাড়া থাকতো। সে চাঁদপুরের হাইমচর থানাধীন নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে।

শাহাদাত হোসেনের বড় ভাই বলেন, ঘরের ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় সে (শাহাদাত) নিজেই বিদ্যুতের বোর্ড খুলে ফ্যানের সংযোগ দেওয়ার চেষ্টা করে। এসময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি নিহতের স্বজনরা তাঁর (শাহাদাতের) দাফনের প্রস্তুতি নিয়েছে। আমরা লাশ থানায় নিয়ে এসেছি।

তিনি আরো জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করেছে। বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT