সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর কসাইপট্টি এলাকা থেকে ইয়াবাসহ মনির হোসেন (৩৫) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার থেকে ৭৫ পিস ইয়াবা , নগদ ১২হাজার ১২০ টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার (১৩ এপ্রিল) র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ জেলা ক্যাম্পের  সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ সকল তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বিকেল  ৫টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ এনায়েত নগরের কসাইপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। মনির  সিদ্ধিরগঞ্জ ওয়াপদারপুল এলাকার হযরত আলীর ছেলে।

তিনি আরো জানান, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT