রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইজিবাইক ছিনতাই

রূপগঞ্জে ইজিবাইক ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে যাত্রী বেশে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে তিনশ ফুট সড়ক থেকে ইজিবাইকটি ছিনতাই করে।

ইজিবাইক চালক ইমন মিয়া জানান, শনিবার সকাল ১০ টার দিকে কাঞ্চন ব্রিজ থেকে নীলা মার্কেটে যাওয়ার কথা বলে দুইজন যাত্রী তার ইজিবািইকটি ভাড়া করে। কিছুদূর যাওয়ার পরে ইজিবাইকটি থামাতে বলে, পরে থামালে ছিনতাইকারী তাতে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। তারপর তাকে রাস্তার পাশে ফেলে ফেলে  ইজিবাইকটিটি ছিনতাই করে নিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT