রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে : মন্ত্রী গাজী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। শনিবার (১৩ এপ্রিল) বিকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী  বলেন, বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে।

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। অতীতে কোন সরকার শিক্ষার উন্নয়নে এতো উন্নয়নমূলক কাজ করেনি। প্রতিটি বিদ্যালয়েই নতুন নতুন ভবন নির্মান করা হয়েছে। তিনি বলেন, ছেলে মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। কারণ খেলাধুলায় স্বাস্থ্য ভাল থাকে।

মন্ত্রী আরো বলেন, সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে। আজ যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারোনি তোমাদেরকে মন খারাপ করলে চলবে না। আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হতে হবে।

পি এইচ পি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাসকো গ্রুপের চেয়ারম্যান আব্দুস সবুর, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অনেকে।

About the author

SOFT PRO IT