আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আড়াইহাজারে বিক্ষোভ

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আড়াইহাজারে বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছেন মাদরাসার শিক্ষার্থীরা।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এমদাদুল উলুম আলীম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক জুয়েল। তারা মিছিল নিয়ে আড়াইহাজার ইউএনও সোহাগ হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে বক্তব্য রাখেন। এ সময় ইউএনও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

ইউএনও বলেন, নুসরাতকে একদল নরপশু নৃসংশভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। সে সঙ্গে যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এসময় জুয়েল বলেন, নুসরাতের হত্যাকারীদের বিচার ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যেন আর কোনো নুসরাতকে আমাদের এভাবে হারাতে না হয়।

About the author

SOFT PRO IT