বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়া হবে না : এসপি হারুন

কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয়া হবে না : এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, পূর্ণ্যার্থীরা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে পূণ্যস্নানে আসা যাওয়া করতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে তিনি মহাঅষ্টমী পূণ্যস্নান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নজরদারি করছে। কোনো ধরণের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। আর আশা করছি কোনো ধরণের বিশৃঙ্খলা হবেও না। পূর্ণ্যার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা।

এছাড়া পুলিশ সুপার  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন । তিনি সাংবাদিকদের  ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, এএসপি  ইমরান হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT