নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কাভার্ডভ্যান চাপায় এসআই ফরিদ নিহত

বন্দরে কাভার্ডভ্যান চাপায় এসআই ফরিদ নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে কাভার্ডভ্যান চাপায় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলায় ঢাকাগামী কাভার্ড ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন।

ফরিদ আহমেদ ২০১৮ সালে কাঁচপুর হাইওয়েতে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট এলাকার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম জানান, সকালে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ির চালকের বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT