নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পড়িয়ে আমি গর্বিত- কাউন্সিলর খোরশেদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক মহানগরীর ৩ থানার ৮২০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আজীবন হোল্ডিং ট্যাক্স রেয়াত সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আমাদের ১৩ নং ওয়ার্ডে বসবাসরত  ৪৫ জন বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা তাদের ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও মুক্তিযোদ্ধা সংসদের মনোগ্রাম খচিত উত্তরীয় পড়িয়ে দেন।

এরই ধারাবাহিকতায় ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানায়, আমাদের ওয়ার্ডে বসবাসকারী ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরীদের নিজ হাতে উত্তরীয় পড়িয়ে দেয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের (চাষাড়া ইউনিয়ন) কমান্ডার আলহাজ্ব নুর আলম, ১৩ নং ওয়ার্ডে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান প্রমূখ ।  সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি আমাদের অতল শ্রদ্ধা।

About the author

SOFT PRO IT