রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জের ধরে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিংলাব এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমিন মিয়ার অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার রাব্বি, সবুজ, সজিবদের সঙ্গে তাদের পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। বুধবার সন্ধ্যায় তার ভাতিজা রাকিব বাড়ি থেকে ভুলতা বাজারে যাওয়ার পথে শিংলাব গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির কাছে পৌছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে। এসময় প্রতিপক্ষরা রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে চাচা আল-আমিন এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT