ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুলায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোররণে আগুনে দগ্ধ রাফি (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির মৃত্যু হয়।

ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, রাফির শরীরের ৯৮ শতাংশ পোড়া ছিলো। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তান রাফি (১১), ফারিয়া (৯) ও সাফওয়ানসহ (৫) মা ফাতেমা বেগম দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে রোববার (৭ এপ্রিল) দিনগত রাতে সাফওয়ান ও সোমবার (৮ এপ্রিল) ফাতেমা বেগম ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া ৯০ শতাংশ বার্ন নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছে ফারিয়া।

About the author

SOFT PRO IT